শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

মাইলস্টোন শিক্ষার্থীদের উস্কানি, ফেনীর যুবলীগ নেতা রাফি উত্তরায় আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে হামলা মামলার আসামি ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফি (৩৪) কে মঙ্গলবার আটক করা হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোনের সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনার সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা।

রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের ভূঞা বাড়ির আবুল হাসেমের ছেলে ও দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক।

জুুলাই যোদ্ধা ও মামলার বাদী জামশেদ আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে হামলার ঘটনায় রিয়াদ মাহমুদ রাফি নেতৃত্ব দেন। হামলায় আমিসহ অনেকে গুলিবিদ্ধ হয়। এঘটনায় ১৫২ জনকে আসামী করে চলতি বছরের ২০ জুন ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছি। মামলায় যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফি ১০৩ নাম্বার আসামী। গণঅভ্যুত্থানের পর সে এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করে। সম্প্রতি মাইলস্টোন স্কুলের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিলেও শান্তিপূর্ণ পরিস্থিতিতে উস্কানি দিয়ে রাফি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। এ সময় স্থানীয় ছাত্ররা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঢাকার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার নামে ফেনী মডেল থানায় হত্যা চেষ্টার মামলা রয়েছে।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, রিয়াদ মাহমুদ রাফির নামে ফেনী মডেল থানায় দায়েরকৃত মামলায় তাকে ফেনী আনার প্রক্রিয়া শুরু হয়েছে।


এ জাতীয় আরো খবর...