শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে মামলা

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ার জোহর বারুতে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা হয়েছে। প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আফসার ভূঁইয়া (৩০) ও মো. রফিকুল ইসলাম (৩৫) কে আজ (শুক্রবার) সশস্ত্র পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা ৩০ মিনিটে সেশন কোর্টে হাজির করা হয়।

দেশটির টিভি তিগা ও হারিয়ান মেট্রো জানিয়েছে, দাতুক চে ওয়ান যায়েদি চে ওয়ান ইব্রাহিমের আদালতে শুনানির সময় ডেপুটি পাবলিক প্রসিকিউটর লিনা হনিনি ইসমাইল জানান, বাংলা দোভাষী উপস্থিত না থাকায় অভিযোগপত্র পাঠ করা সম্ভব হয়নি। তিনি আদালতের কাছে নতুন তারিখ নির্ধারণের আবেদন করেন। এদিন কোনো জামিনের প্রস্তাব দেওয়া হয়নি।

আদালত আগামী ১২ সেপ্টেম্বর অভিযোগপত্র পাঠের জন্য নতুন তারিখ ধার্য করেছে। কিন্তু অভিযুক্তদের পক্ষেকোনো আইনজীবী নেই।

মালয়েশিয়ার গণমাধ্যমগুলো বলছে, অভিযোগ অনুযায়ী, মোহাম্মদ আফসারের বিরুদ্ধে দুটি এবং মো. রফিকুলের বিরুদ্ধে একটি মামলা দায়েরের কথা। জুন মাসে গেলাং পাতাহ এলাকায় তাদের মোবাইল ফোনে আইএস-সংশ্লিষ্ট কন্টেন্ট থাকার অভিযোগ রয়েছে।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ধারা ১৩০জেবি(১)(এ) অনুযায়ী অভিযোগ আনা হবে, যেখানে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা এবং অপরাধে ব্যবহৃত বা ব্যবহারের উদ্দেশ্যে রাখা যেকোনো সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রয়েছে—যদি দোষী প্রমাণিত হয়।

এর আগে, গত ২৮ জুলাই অভিযোগপত্র পাঠের জন্য তাদের আদালতে আনা হয়েছিল, কিন্তু সেদিনও বাংলা দোভাষীর অনুপস্থিতিতে শুনানি স্থগিত হয়। আজও একই কারণে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হারিয়ান মেট্রো।

গত ৪ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় বিদেশি জঙ্গি গোষ্ঠী ‘গেরাকান মিলিটান র‌্যাডিকাল বাংলাদেশ’ (জিএমআরবি) সক্রিয় রয়েছে। গোষ্ঠীটি বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করা বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উগ্রবাদী মতবাদ ছড়িয়ে দিয়ে তাদের সন্ত্রাসবাদ-সংক্রান্ত কর্মকাণ্ডে যুক্ত করছে।

বুলেটিন টিভি তিগা জানিয়েছে, পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহদ খালিদ ইসমাইল জানান, এই গোষ্ঠী সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপের মাধ্যমে অভিবাসী বাংলাদেশিদের মধ্যে আইএস মতবাদ প্রচার করছিলো।


এ জাতীয় আরো খবর...