শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সাঈদ আহমদ, মালয়েশিয়া
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ার কুয়ানটানে পূর্ব উপকূল মহাসড়ক (এলপিটি-১) এলাকায় একটি মাল্টিপারপাস গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাড়িচালক মো. সাব্বের হাসান (৩০) এবং ওই গাড়ির দুই যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন, মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মানিরাম চন্দ্র বস (৪০)। তাদের কুয়ানতানের তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়ানতানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান মোহাম্মদ আদলি মাত দাউদ এক বিবৃতিতে বলেছেন, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িচালক মো. সাব্বের হাসান এবং ওই গাড়ির দুই যাত্রী মো. জাহিদ হাসান ও আবদুল্লাহ নিহত হন।

পুলিশের বরাত দিয়ে বারনামা জানিয়েছে, নিহতরা একটি টয়োটা অ্যাভানজা গাড়িতে কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। পথে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়কের বাঁ দিকে ছিটকে পড়ে।

বারনামা আরো জানিয়েছে, গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স ২০২৫ সালের মে মাসে শেষ হয়ে গিয়েছিল।


এ জাতীয় আরো খবর...