শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সুখবর দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। রোববার সকালে (১৯ অক্টোবর) স্ত্রী পরিণীতিকে নিয়ে হাসপাতালে রওনা দিয়েছিলেন স্বামী রাঘব চাড্ডা। পরে দু’জনই পুত্রসন্তান আগমনের কথা জানালেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন সোশ্যাল মিডিয়ায় পরিণীতি ও রাঘব যৌথ পোস্টে জানান, আমাদের এর আগের জীবনটা ঠিক কেমন ছিল, তা মনে করতে পারছি না। আমাদের এখন দুই বাহু ও হৃদয় উভয়ই পরিপূর্ণ। আগে আমরা একে অপরের জন্য ছিলাম। এখন আমাদের কাছে সবই আছে।

এদিকে এই দম্পতির সন্তান আগমনের পোস্টে শুভ কামনা ও শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। একইসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী অভিনেত্রী অনন্য পাণ্ডে, কৃতি স্যানন, মণীশ মালহোত্রাসহ একাধিক তারকারা।

এর আগে গত আগস্টেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভ্যানিলা কেক পোস্ট করে সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী পরিণীতি। তখন পোস্টে লেখা ছিল, ১+১=৩।  সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

প্রসঙ্গত, পরিণীতি চোপড়া ও রাঘব ২০২৩ সালের মে মাসে দিল্লির কপূরথলা হাউসে আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেন। চার মাস পর, একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে আড়ম্বরপূর্ণ বিয়ের আসর বসে তাদের।


এ জাতীয় আরো খবর...