শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

মুহুরী নদীর পানি কমলেও কাটেনি আতঙ্ক

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মুহুরী নদীর পানি কিছুটা কমলেও কাটেনি আতঙ্ক। বৃষ্টি ও ভারতের উজানের পানিতে নদীর পানি বেড়ে ফেনীর ফুলগাজী বাজার আংশিক প্লাবিত হয়। বর্তমানে পানি কিছুটা নামলেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় ব্যবসায়ীদের মাঝে শঙ্কা বিরাজ করছে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তির জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার দুপুর থেকে ফুলগাজী পুরাতন পশুর হাট-সংলগ্ন স্লুইস গেট দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের অংশবিশেষ ও বেশ কয়েকটি দোকানপাটে পানি ঢুকে পড়ে। গতকাল সকাল থেকে পানি কিছুটা কমলেও ব্যবসায়ীদের দুশ্চিন্তা কাটছে না।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারতের উজানের পানিতে টানা দুদিন ধরে নদীর পানি বাড়লেও এখন ধীরে ধীরে কমছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটারের মধ্যে ১০ দশমিক ২৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে।
 
স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম বলেন, ‘নদীর পানি কমেছে। তবে ভারতের উজানে ভারী বৃষ্টি হলে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের শঙ্কা রয়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় দুশ্চিন্তা কাটছে না।’
ফুলগাজী বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, ‘গত বছরও একই স্থান দিয়ে পানি ঢুকে বাজার প্লাবিত হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজের কারণে আবারও পানি ঢুকেছে। স্লুইস গেট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক থাকলে এ ক্ষতির মুখে পড়তে হতো না। ব্যবসায়ীদের দায়ী করে পানি উন্নয়ন বোর্ড যে অভিযোগ করছে, তা মনগড়া এবং সত্য নয়।’
 
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, ‘ফুলগাজী পুরাতন পশুর হাট-সংলগ্ন স্লুইস গেটটি সংস্কার করা হয়েছিল। তবে সেখানে ময়লা ফেলে সংস্কার করা স্থানটি আবার নষ্ট করে ফেলেছে। এখানে ব্যবসায়ীদের দায় রয়েছে। তবে নদীর পানি কমলে বাঁধে ভাঙনের শঙ্কা নেই।’
 
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত জেলায় ২৪ ঘণ্টায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 
উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে ভারতের উজানের পানিতে মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফুলগাজী-পরশুরামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়।


এ জাতীয় আরো খবর...