শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

মেসির জোড়া গোল-অ্যাসিস্টে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে ৩-২ ব্যবধানে ডিসি ইউনাইটেডকে হারিয়েছে ইন্টার মায়ামি। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে প্রথমার্ধে একটি অ্যাসিস্টের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।

প্রথমার্ধের ৩৫তম মিনিটে মেসির পাস থেকে তাদেও আয়ের্দে গোল করে দলকে এগিয়ে নেন। তবে বিরতির পর ৫৩তম মিনিটে ক্রিশ্চিয়ান বেনটেকের গোলে সমতায় ফেরে ডিসি ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর ৮৫তম মিনিটে তার দ্বিতীয় গোল দলকে নিরাপদ লিড এনে দেয়। মৌসুমে এটি তার ২২তম গোল, যা তাকে গোল্ডেন বুট জয়ের দৌড়ে শীর্ষে তুলেছে।

জর্দি আলবা ও সার্জিও বুসকেতস মেসির দুটি গোলে অ্যাসিস্ট দেন। গোলরক্ষক অস্কার উস্তারি করেন চারটি সেভ। শেষ মুহূর্তে জ্যাকব মুরেলের গোলে ব্যবধান কমালেও জয় নিশ্চিত হয় মায়ামির।

এই জয়ে ইন্টার মায়ামি (১৫-৬-৭) ইস্টার্ন কনফারেন্সে ৫ম স্থানে উঠে এসেছে। তারা বুধবার চতুর্থ স্থানে থাকা নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে। অন্যদিকে ডিসি ইউনাইটেডের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ইউনিয়ন।


এ জাতীয় আরো খবর...