শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

মেসির মায়ামিকে হারিয়ে লিগস কাপে চ্যাম্পিয়ন সিয়াটল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
মেসির সাথে তার দেহরক্ষী ইয়াসিন চুয়েকো। ছবি- মার্কা

লিওনেল মেসি পুরো ৯০ মিনিট খেললেন। তবুও লিগস কাপের ফাইনালে একটিও অন-টার্গেট শট নিতে পারেনি ইন্টার মায়ামি। চোট কাটিয়ে ফেরার পর দলের জন্য ছিলেন বড় ভরসা, কিন্তু মাশচেরানোর শিষ্যদের ব্যর্থতায় শেষ পর্যন্ত লজ্জাজনক হারে মাঠ ছাড়তে হলো তাদের।

সিয়াটল ৩-০ গোলের দাপুটে জয়ে জিতেছে শিরোপা। লুমেন ফিল্ডে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে দলটি। ক্যারিয়ারের ৪৬তম ট্রফি জেতার মাইলফলক সামনে নিয়ে নামা মেসির স্বপ্ন ভেঙে যায় ম্যাচের ২৬ মিনিটেই। সতীর্থের ক্রসে হেড থেকে ডি রোসারিও গোল করে এগিয়ে দেন সিয়াটলকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামির সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছিল। লুইস সুয়ারেজের পাস থেকে একেবারে গোলরক্ষকের মুখোমুখি হন মেসি। কিন্তু শট যায় পোস্টের ওপর দিয়ে। এরপর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি মায়ামি। ৮৪ মিনিটে মায়ামির ডিফেন্ডার ইয়ানিক ব্রাইট বক্সের ভেতর ফাউল করলে সিয়াটল পায় পেনাল্টি। আলেক্স রোলড্যান গোল করতে ভুল করেননি। ৮৯ মিনিটে আরেকটি গোল করে ৩-০ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে সিয়াটল।

অপরাজিত তিন ম্যাচের পর ফাইনালে এসে ভেঙে গেল ইন্টার মায়ামির স্বপ্ন। অন-টার্গেটে শট না থাকার ব্যর্থতা শেষ পর্যন্ত মেসি-সুয়ারেজদের ডুবিয়ে দিল সিয়াটলের উৎসবে।


এ জাতীয় আরো খবর...