শিরোনামঃ
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

মেসি-মার্তিনেজের গোলে বছরের শেষ ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

শক্তির বিচারে বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও মাঠের লড়াই কিছুটা কঠিন হলেও শেষ পর্যন্ত সহজ জয়ই পেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার ১১ নভেম্বর স্টেডিয়ামে আয়োজিত এক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারায় তারা। দলের হয়ে গোল করেন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস এবং অধিনায়ক লিওনেল মেসি।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই ম্যাচটি আয়োজন করেছিল অ্যাঙ্গোলা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা খরচ করে তারা ঘরের মাঠে এই ম্যাচটির আয়োজন করে। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে অ্যাঙ্গোলার অবস্থান ৮৯, যেখানে আর্জেন্টিনা শীর্ষেই রয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার প্রতিরোধ ভাঙতে বিশ্ব চ্যাম্পিয়নদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষভাগ পর্যন্ত। ম্যাচের ৪৩তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ৮১ মিনিটে লিড দ্বিগুণ করে আর্জেন্টিনা। মেসি বল নিয়ে একাই বক্সে ঢুকে পড়েন। সেখান থেকে কাটব্যাকে বল দেন লাউতারোকে। লাউতারো আবার পাস দেন মেসিকে, আর সেখান থেকেই গোল আদায় করেন বিশ্বচ্যাম্পিয়ন তারকা।

উল্লেখ্য, ফিফা র‌্যাঙ্কিংয়ের অনেক নিচে থাকা অ্যাঙ্গোলার বিপক্ষে এই নিয়ে দ্বিতীয়বার মাঠে নামল আর্জেন্টিনা। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপের আগে প্রথম দেখায়ও আর্জেন্টিনা একই ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল।


এ জাতীয় আরো খবর...