শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে ভারতীয় বোর্ডের নির্দেশ

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া।

সাম্প্রতিক সময়ে টালমাটাল ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিতে উঠে পড়ে লেগেছিল ভারতের একটি উগ্রবাদী গোষ্ঠী। এমনকি টাইগার পেসারকে খেলালে স্টেডিয়াম ভাঙচুরের হুমকিও দিয়েছিল তারা।

শুরুতে এসব পর্যবেক্ষণে রাখলেও এবার ভারতীয় বোর্ডও মোস্তাফিজকে না খেলানোর পক্ষেই রায় দিচ্ছে। স্কোয়াড থেকে তাকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে দেশটির বোর্ড। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে বিসিসিআই।
 
গুয়াহাটিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে এ নিয়ে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’
গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা। যা তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ে পরিণত করেছে। কাটার মাস্টারকে হারালে যে কলকাতার বোলিং ইউনিট যে দুর্বল হয়ে পড়বে, তাতে কোনো সংশয় নেই। ফ্র্যাঞ্চাইজিটি এখন কী বিকল্প ব্যবস্থা নেয়, সেটাই দেখার পালা।


এ জাতীয় আরো খবর...