শিরোনামঃ
বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ? নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে রফতানির মাধ্যমেই শক্তিশালী অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশ: প্রেস সচিব

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে রফতানির মাধ্যমেই শক্তিশালী অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশ। শুল্ক ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দরকষাকষির বড় সুফলও মিলবে।

শনিবার (২২ আগস্ট) মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে দুর্বল আখ্যায়িত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে অনেকে। কিন্তু দরকষাকষিতে সফল হয়েছে সরকার।

তিনি জানান, মার্কিন শুল্ক ঝড়ের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েক দফার আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার। আরোপিত ৩৭ শতাংশের শুল্ক নেমে আসে ২০ শতাংশে। এর মাধ্যমে রফতানি বাজারে প্রতিযোগী দেশ চীন, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।

এদিকে এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি রফতানি আয় বাড়াতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অশুল্ক বাধা দূর করার পরামর্শ তাদের।

এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাগিদ দিয়েছেন, আঞ্চলিক অশুল্ক বাধা দূর করারও।
সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা দুরূহ হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা।


এ জাতীয় আরো খবর...