শিরোনামঃ
আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? পত্রিকা: ‘অনুমোদনের পরও আটকে আছে পে স্কেলের গেজেট’ ‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এআই মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে- দাবি গবেষকের অধ্যাপক ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটির আয়কর মামলা ঘিরে এপর্যন্ত যা যা ঘটেছে ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে এনে বড় জুয়া শুরু করল অ্যাপল ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়? গাজীপুর থেকে চুরি যাওয়া লেমুর ভারতে আম্বানিদের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে? শেখ সেলিমের ‘নেতৃত্ব’ ইস্যুতে আওয়ামী লীগে বিরোধ তৈরি হচ্ছে?
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে পরস্পরবিরোধী খবরের জেরে বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। দিনভর ব্যাপক ওঠানামার পর লেনদেন শেষে ব্রেন্ট ও ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামে ভিন্ন ভিন্ন প্রবণতা দেখা গেছে।

জুলাইয়ে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের আগাম দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৩ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। তবে আগস্ট মাসের জন্য ব্রেন্ট ক্রুডের আগাম দাম ৭২ সেন্ট বেড়ে ৯২ দশমিক ৯৭ ডলারে লেনদেন হয়েছে। খবর রয়টার্সের

অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৯০ ডলারে স্থির হয়েছে।

তিন মাস ধরে চলা ইরান যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়া নিয়ে কয়েক দিন ধরেই নানামুখী ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে বাজারে অস্থিরতা চলছে। ওঠানামা করছে তেলের দাম। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় খুব সামান্য পরিমাণ জাহাজ চলাচল করছে।

সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর বিষয়ে উভয় পক্ষের সমঝোতা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সংবাদমাধ্যম এক্সিওস প্রথম এই খবর প্রকাশ করে।

তবে যুদ্ধবিরতির এই চুক্তি কার্যকর হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন প্রয়োজন। এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য এই সমঝোতা স্মারকের খসড়া এখনো চূড়ান্ত বা নিশ্চিত করা হয়নি।

দিনের শুরুতে ব্রেন্ট ও ডব্লিউটিআই ফিউচারসের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। বন্দর আব্বাসে মার্কিন হামলার জবাবে ইরানের রেভোল্যুশনারি গার্ড একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দিলে তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।

তেলের বাজারবিশ্লেষক সংস্থা রিটারবুশ অ্যান্ড অ্যাসোসিয়েটস জানিয়েছে, ইরান থেকে আসা এই খবরে তেলের দাম বাড়ছে। আবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার সামান্য আভাসেও দাম বড় ব্যবধানে কমে যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় পৌঁছেছে—এমন খবর প্রকাশের পর বৃহস্পতিবার দিনের শেষভাগে তেলের দাম কমেছে। বৃহস্পতিবার অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার বিষয়ে সমঝোতা হয়েছে। এ খবরে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৮ ডলার থেকে নেমে সর্বনিম্ন ৯৩ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। পরে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়ে দাম প্রায় ৯৪ ডলারে ওঠে।

আজ শুক্রবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম আরও কমে ব্যারেলপ্রতি ১ দশমিক শূন্য ৪ ডলার কমে ৯২ দশমিক ৬৭ ডলারে নেমে এসেছে। ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ১২ ডলার কমে ৮৭ দশমিক ৭৮ ডলারে নেমে আসে।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...