শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

যুদ্ধবিরতি পুনর্বহালের পরও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২৯ অক্টোবর) উত্তর গাজার বেইত লাহিয়ায় কয়েক দফায় বোমাবর্ষণ করে আইডিএফ। এতে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বিবিসি। তেলআবিবের দাবি, অস্ত্রাগার ধ্বংস করার লক্ষ্যে চালানো হয়েছে এই হামলা।

এর আগে, মঙ্গলবার রাতে দক্ষিণ গাজার রাফায় গোলাগুলিতে এক ইসরায়েলি সেনার মৃত্যুর কারণে উপত্যকায় হামলার নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অঞ্চলের হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দিনভর হামলায় প্রাণ যায় কমপক্ষে ১০৪ ফিলিস্তিনির। পরে গাজায় অভিযান শেষ করার নির্দেশ দেয় তেলআবিব।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে তারা ‘ডজন ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তু এবং সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে।

অপরদিকে হামাস জানায়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজায় এক ইসরায়েলি সৈন্যের মৃত্যু ও চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য হামাসকে অভিযুক্ত করেছে। তবে এই হামলার সাথে হামাসের কোনও সম্পর্ক নেই বলে জানায় সংগঠনটি। সেইসাথে, ইসরায়েল চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনও কিছুই যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে না। তবে ইসরায়েলের সৈন্যদের লক্ষ্যবস্তু করা হলে ‘প্রতিঘাত’ করা উচিত বলে উল্লেখ করেন তিনি।


এ জাতীয় আরো খবর...