শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হামলা, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে দখলদার বাহিনীর চালানো হামলায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাতে সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সাতজনের লাশ গাজা বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, এখনো বহু লাশ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে কিন্তু অব্যাহত বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের  অভাবে উদ্ধারকর্মীরা গুরুতর সমস্যার মুখে পড়ছেন।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তার অস্বীকার করেছে ইসরাইল। যার ফলে এখন পর্যন্ত ২৪১ জন ফিলিস্তিনি নিহত এবং ৬১৯ জন আহত হয়েছেন।

এদিকে, ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার পূর্বাঞ্চলে ব্যাপক বিমান ও গোলাবর্ষণ চালিয়েছে। দখলদার সেনারা খান ইউনুসের উত্তর-পূর্বাঞ্চলের  আল-জান্নাহ এলাকায়ও গোলাবর্ষণ করেছে।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীর থেকে আল-মায়াদিন-এর এক সংবাদিক জানান, অধিকৃত আল-কুদসের উত্তরের আল-রাম শহরে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি তরুণদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে ইসরাইলি সেনারা ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।


এ জাতীয় আরো খবর...