শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয়: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পাশে রেখে একথা বলেছেন তিনি।

তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন ট্রাম্প। জেলেনস্কি ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার বেলা সোয়া ১টায় হোয়াইট হাউসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ট্রাম্প। পরে ওভাল অফিসে দুই প্রেসিডেন্ট পাশাপাশি বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, যুদ্ধবিরতি না হলে ভয়াবহ পরিণতি হবে কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না যে, আপনার যুদ্ধবিরতি দরকার।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এটা হলো ভালো। কিন্তু শান্তির জন্য এটা আবশ্যক নয়।

ওই বৈঠকে কীভাবে এই যুদ্ধ বন্ধ হতে পারে, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পরে ট্রাম্প বলেছেন, রাশিয়ার দখল করা কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিয়ে এই যুদ্ধের ইতি টানতে পারে।

এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাঁর এই বৈঠক হচ্ছে। এদিন জেলেনস্কি ছাড়াও ইউরোপের বিভিন্ন মিত্র দেশ, ইউরোপীয় কমিশন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় বসছেন ট্রাম্প।

জেলেনস্কির সঙ্গে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান জানিয়ে ট্রাম্প বলেছেন, সবার জন্য তিনি এই যুদ্ধ বন্ধ চান।


এ জাতীয় আরো খবর...