শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য: স্টারমার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
স্টারমার

গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে ও টেকসই শান্তি প্রক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য—এমন বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (৩০ জুলাই) জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে এক সরকারি বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। তবে এর জন্য শর্ত হলো—ইসরাইলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দিতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে।

স্টারমার আরও বলেন, ‘ইসরাইল ও হামাসের মধ্যে কোনো সমতুল্যতা নেই। হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, অস্ত্র পরিহার করতে হবে এবং গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকাই থাকবে না—এই দাবিগুলো আমরা আগের মতোই জোর দিয়ে জানাচ্ছি।’

ইউরোপীয় ইউনিয়ন নেতৃত্বাধীন একটি খসড়া শান্তি উদ্যোগ ও গাজায় বাড়তি মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও এ বৈঠকে আলোচনা হয়। জাতিসংঘ ইতোমধ্যে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে।

এ পর্যন্ত যুক্তরাজ্যের কোনো সরকারই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে এমনভাবে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির কথা বলেনি। তাই স্টারমারের এই ঘোষণা যুক্তরাজ্যের নীতিগত অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।


এ জাতীয় আরো খবর...