শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

যে কারনে আনন্দিত মিথিলা

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। সংগীত ও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত দেখা যায় তাকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও সময় কাটিয়ে থাকেন তিনি। সেখানে মূলত ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং অন্যান্য কর্মকাণ্ডের কার্যক্রম তুলে ধরেন এ অভিনেত্রী।

এবার এ অভিনেত্রী ব্যক্তিজীবনের এক আনন্দের কথা জানালেন। বললেন, ‘প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আনন্দিত আমি।’ শনিবার (২১ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এমনটা জানান অভিনেত্রী মিথিলা।

এ তারকা ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। যেখানে তার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে। আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে ভরে গেল মনটা। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের “সুফিয়া কামাল সেমিনার সিরিজ”-এ আমার পিএইচডি গবেষণার কিছু অংশ।’

তিনি লিখেছেন, ‘লিঙ্গ ও প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপনের সুযোগ পেলাম। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কাটল। তাদের খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আনন্দিত আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

এদিকে গত ২৫ আগস্ট এক পোস্টে এ অভিনেত্রী জানান―সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন। এ ব্যাপারে তখন তিনি বলেছিলেন, আজ থেকে গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব―একটি উপাধি, যা নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছি আমি।

প্রসঙ্গত, সংগীত ও অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষা নিয়েও কাজ করেন মিথিলা। তার নামে যুক্ত হলো নতুন পরিচয়- ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।


এ জাতীয় আরো খবর...