শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন বিসিবির

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সদস্যের কমিটি গঠন বিসিবির
জাহানারা আলমের ইস্যুতে উত্তাল ক্রিকেটপাড়া। গত পরশু (০৬ নভেম্বর) জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সাবেক এই অধিনায়ক।

জাহানারা যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া ইউটিউব সাক্ষাৎকারে। তার দাবি, বিসিবির কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি। সেই ইস্যুতে পরবর্তীতে মুখ খুলেছে আরও বেশ কয়েকজন ক্রিকেটার। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বর্তমানে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বিরুদ্ধেও। তাতে অবশেষে নড়েচড়ে বসেছে বিসিবি।


শনিবার (০৮ নভেম্বর) জাতীয় নারী ক্রিকেট দলের কয়েকজন সদস্যকে ঘিরে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থা।

এই তিন সদস্যের অনুসন্ধান কমিটির কনভেনর হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। আর সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা ও বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। 


এ জাতীয় আরো খবর...