শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

রাজধানীতে প্রাইভেটকারের ভেতরে মিলল ২ জনের মরদেহ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেইজমেন্ট ২ এর পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে মরদেহ দু’টি উদ্ধা করা হয়। ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়িরে পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত।  দু’জনই পুরুষ। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

প্রাইভেটকারটির সিরিয়াল নম্বর ঢাকা মেট্রো ৩৬৩৭৪৫। মেডিকেলের সিকিউরিটি ইনচার্জ মিজান জানান, ভোর ৭টার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। ১১টার দিকে বেইজমেন্টে গেলে মরদেহ দুটো তিনি দেখতে পান তিনি। গাড়ি এবং মরদেহ দু’টি তাদের পরিচিত নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মরদেহ দু’টি গাড়ি থেকে উদ্ধার করে ফ্লোরে রেখেছেন। এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি। আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন।


এ জাতীয় আরো খবর...