শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে মহাখালীর বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে হঠাৎ বৈশাখী পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দেখা যায়। ওই সময় দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের কাছাকাছি এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এছাড়াও ওইদিন রাজধানীর পল্লবী থানার পাশে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানার পাশে ৩টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।


এ জাতীয় আরো খবর...