শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক যুবদল নেতাকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির এই নেতা জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানিয়েছেন, গোলাম কিবরিয়ার পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মিরপুর ১২ পল্লবীর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামের একটি দোকানে ছিলেন যুবদল নেতা গোলাম কিবরিয়া।

ওই সময় হঠাৎই নীল রঙের পাঞ্জাবি ও হেলমেট পরিহিত এক যুবক বন্দুক তাক করে গোলাম কিবরিয়ার দিকে ছুটে আসেন। তার পেছনে সাদা রঙের চাদর গায়ে দেয়া হেলমেট পরিহিত আরও এক যুবক দোকানে ঢুকেন।

নীল পাঞ্জাবি পরিহিত যুবক দোকানে ঢোকামাত্রই এক হাত দূর থেকে গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে মাথা, বুকে ও পিঠে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এরপর গোলাম কিবরিয়া লুটিয়ে পড়লে ওই যুবক চলে যেতে লাগলে সাদা চাদর পরিহিত আরেক যুবক এসে আরও কয়েক রাউন্ড গুলি করেন। সবমিলিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ৮ থেকে ৯ রাউন্ড গুলি করে ওই দুই যুবক দ্রুত পালিয়ে যান।

এ ঘটনায় ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।


এ জাতীয় আরো খবর...