শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

রাজধানীর বনানীতে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।


নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, রাব্বির স্ত্রী ও পরিবার নিয়ে মহাখালী হাজারীবাড়ী এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। বুধবার রাতে বনানী ১১ নম্বর রোডে একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলেন তিনি। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ৬-৭ জন দুর্বৃত্ত এসে রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি  আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে বন্ধু ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে মৃত ঘোষণা করেন। কারা বা কেন তারা রাব্বিকে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন উল্লেখ করেন, নিহতের বাম পায়ের উরুতে ও ডান হাতের কনুইতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর হোল্ডিং এর বাড়ির ২য় তলা থেকে নামার সময় সিঁড়িতে ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে।


এ জাতীয় আরো খবর...