শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ঝিনাইদহে ছাত্র-জনতার ওপর হামলাসহ অন্তত তিনটি মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন তিনি। সবশেষ রোববার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ঢাকার একটি বাসা থেকে সাবেক এমপি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঝিনাইদহে আনা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) সাবেক এই এমপিকে আদালতে তোলা হবে।


এ জাতীয় আরো খবর...