শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

রাজবাড়ীতে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ: পুলিশের ওপর হামলায় সাড়ে ৩ হাজার জনকে আসামি করে মামলা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে ‘নুরাল পাগলার’ দরবারে ভাঙচুর-অগ্নিসংযোগের সময় পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত সা‌ড়ে তিন হাজার জন‌কে আ‌সা‌মি ক‌রে মামলা করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সে‌লিম বা‌দি হ‌য়ে মামলা‌টি ক‌রেন।

শ‌নিবার সকা‌লে ওই থানার ওসি মো. রা‌কিবুল ইসলাম এ তথ্য জানান।

গতকাল বিকালে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় নুরাল পাগলের দরবার শরীফে এ হামলার ঘটনা ঘটে। নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন। এ ছাড়া নুরাল পাগলার দরবার শরীফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ সময় ইউএনও’র গাড়ি, পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে দরবারের এক অনুসারী নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।  জুমার নামাজের পর এসব হামলার ঘটনা ঘটে।

সম্প্রতি মারা যাওয়া নুরুল হকের কবর মাটি থেকে কিছুটা উপরে দাফন করে সেখানে কা’বা শরীফের আদল দেয়া হয়। এ নিয়ে ইমান-আকিদা রক্ষা কমিটি’র নামে একটি সংগঠনের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দু’পক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন। তার মধ্যেই জুমার নামাজের পর পূর্ব-ঘোষণা অনুযায়ী, বিভিন্ন স্থান থেকে তৌহিদী জনতা এসে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা নুরুল হকের বাড়ি ও দরবারের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।


এ জাতীয় আরো খবর...