শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

রাতারাতি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: বিআরটিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

রাতারাতি সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে স্বীকার করে নিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।  বিআরটিতে যোগ দিয়ে আজ রোববার (২০ জুলাই) প্রথমবারের মত ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে এসে এমন কথা বলেন তিনি।

বিগত সরকারের আমলে কি হয়েছে সেটি প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের ওপর জোর দেন তিনি। বলেন, শুধু সড়কে নয় বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান।

এদিন ফার্মগেট এলাকায় অভিযান চালায় বিআরটিএ। জানানো হয়, এ অভিযানে বেশিরভাগ গাড়ির-ই কোন কাগজপত্র মেলেনি। কাগজ না পাওয়া সব গাড়ির বিরুদ্ধেই মামলা করা হবে বলে জানান চেয়ারম্যান ।

তবে চালকদের দাবি, কতৃপক্ষ কাগজ না দিলে তাদের কিছুই করার নেই। বিআরটি থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়েও বিস্তর অভিযোগ করেন তারা।

 


এ জাতীয় আরো খবর...