শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, জাপান ও হাওয়াইয়ে সুনামি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে অনুভূত হয়েছে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে। খবর রয়টার্সের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১২ মাইল গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। তবে এ দুর্যোগে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সুনামির জেরে পূর্ব এবং উত্তর-পূর্ব উপকূলে ১০ ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়তে পারে। সুনামি হতে পারে কামচাটকাতেও।

এদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা রাশিয়া, জাপান, আলাস্কা এবং হাওয়াইয়ের কিছু উপকূলে আগামী তিন ঘণ্টার মধ্যে ‘বিপজ্জনক সুনামি ঢেউ’ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে। গুয়াম ও মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপ অঞ্চলের জন্যও সুনামি ওয়াচ (পর্যবেক্ষণ) কার্যকর রয়েছে।

এর আগে, গত গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।


এ জাতীয় আরো খবর...