শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

রাহুল গান্ধীর পরিণতি হবে দাদির মতো !

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
ফাইল ছবি

ভারতীয় কংগ্রেস ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আদালতে এমন অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে রাহুল গান্ধী জানান, বিজেপির দুই সংসদ সদস্য তাকে তার দাদি ইন্দিরা গান্ধীর মতো পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন।

অভিযোগে বলা হয়, ২০২২ সালের ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে দেয়া রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে এই হুমকি এসেছে। ওই মন্তব্যে সুনাম ক্ষুণ্নের অভিযোগ এনে মামলাও হয়েছিল তার বিরুদ্ধে। গত ২৪ জুলাই হিন্দুত্ববাদী ওই মতাদর্শীর বিরুদ্ধে মন্তব্যের জেরে মামলায় জামিন পান কংগ্রেস নেতা।

রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার জানান, ‘আদালতে আলাদা একটি আবেদন জমা দেয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। গত ১৫ দিন ধরে ভোট চুরির প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন রাহুল গান্ধী। এ সময় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও তার মধ্যে ‘হিন্দুত্ব’ শব্দ নিয়ে তর্ক-বিতর্ক হয়।’

আরও পড়ুন: দুই ঘণ্টা পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কাসহ ৩০ এমপি

তিনি আরও বলেন, ‘একই সময়ে বিজেপির দুই সংসদ সদস্য তাকে সরে যেতে বলেন এবং হুমকি দেন যে, ভবিষ্যতে তিনি (রাহুল গান্ধী) তার দাদির মতো পরিণতি ভোগ করবেন। কংগ্রেস নেতাকে বড় সন্ত্রাসী বলেও উল্লেখ করা হয়।’

তিনি আরও জানিয়েছেন, এই ঘটনা আদালতে বিচারাধীন। বর্তমানে রাহুল যে অবস্থান নিয়েছেন সেই কারণে তার ক্ষতি করা হতে পারে। আদালত এই আবেদন গ্রহণ করেছে এবং ১০ সেপ্টেম্বর আগামী শুনানি হবে নির্ধারণ করেছেন আদালত।

সূত্র: এনডিটিভি


এ জাতীয় আরো খবর...