শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

রোববার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে: ইসি সানাউল্লাহ

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সানাউল্লাহ বলেন, ‘রোডম্যাপ নিয়ে রোববার ব্রিফ করা হতে পারে।’


এর আগে দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। সভায় চারজন নির্বাচন কমিশনার ছাড়াও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে সাংবাদিকদের উদ্দেশে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজ এটি শেষ করা সম্ভব না-ও হতে পারে। সে ক্ষেত্রে আমাদের রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।’

তিনি আরও জানান, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। এরপর চূড়ান্ত পরিকল্পনা ঘোষণা করা হবে।


এ জাতীয় আরো খবর...