শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

রোমানিয়ায় আক্রমণ হলে পূর্ণ সক্ষমতায় এগিয়ে আসার আশ্বাস ন্যাটোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

রোমানিয়া কোনো আক্রমণের শিকার হলে সম্পূর্ণ সামরিক সক্ষমতা দিয়ে দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসার আশ্বাস দিয়েছে সামরিক জোট ন্যাটো। বুধবার (৫ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট নিকুসর ডানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ন্যাটো মহাসচিব মার্ক রুটে।

তিনি বলেন, রোমানিয়া বা ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর আক্রমণ মানে পুরো জোটের ওপর আক্রমণ। এ ধরনের পরিস্থিতিতে শুধু ‘ইস্টার্ন সেনট্রি’ নয়, অংশ নেবে ন্যাটোর সব সদস্য দেশ ও তাদের সম্মিলিত সামরিক শক্তি। এফ-থার্টি ফাইভ ফাইটার জেট নিয়ে ন্যাটোর বিমানবাহিনী ছাড়াও বুখারেস্টের পাশে থাকবে নৌবাহিনী ও স্থলবাহিনী- এমন আশ্বাস দেন রুটে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউরোপের পূর্বাঞ্চলে অবস্থানরত কিছু সেনা সদস্যকে পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে রোমানিয়ার মিহাইল কোগাল-নিচেনু বিমানঘাঁটি থেকেও সরিয়ে নেয়া হচ্ছে কিছু সেনা। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতেই এ অবস্থান ন্যাটো মহাসচিবের।


এ জাতীয় আরো খবর...