শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হয়নি: জাতিসংঘ শরণার্থী সংস্থা

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
কক্সবাজারের বিভিন্ন উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প-ফাইল ছবি

বিগত দিনের রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হয়নি বলে মনে করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। তারা বলছে, স্বেচ্ছায় নিজ জায়গায় ফেরত না গেলে টেকসই হবে না প্রত্যাবাসন। নিরাপত্তা না পেলে রোহিঙ্গারা আবার বাংলাদেশে ফিরে আসবে। তাই রাখাইনে শান্তি ফেরাতে কাজ করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।

২০১৮ ও ২০১৯ সালের পর ২০২৩ সালে উদ্যোগ নেয়া হয় রোহিঙ্গা প্রত্যাবাসনের। কিন্তু কোনো উদ্যোগই সফল হয়নি। ফেরত যাননি একজনও। ফলে কক্সবাজার এবং ভাসানচরের ক্যাম্পে বসবাস করছে ১৩ লাখের বেশি নাগরিকত্বহীন এসব মানুষ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সর্বশেষ তথ্য বলছে, গত ১৮ মাসে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে এসেছে।

ইউএনএইচসিআরের সহকারী হাই কমিশনার রাউফ মাজু রোহিঙ্গারা স্বেচ্ছায় নিজ দেশে ফেরত না গেলে টেকসই হবে না প্রত্যাবাসন।

তিনি আরও বলেন, আমরা বলব না আগের উদ্যোগ বা প্রক্রিয়া ব্যর্থ হয়েছে। রোহিঙ্গারা তাদের নিজ জায়গায় ফেরত যেতে চায়, কিন্তু প্রধান বাধা হচ্ছে—যেখান থেকে তারা এসেছে সেখানে এখনও সহিংসতা চলছে। প্রত্যাবাসন হতে হবে টেকসই, স্বেচ্ছায় এবং সম্মানজনক। স্বেচ্ছায় প্রত্যাবাসন না হলে তা টেকসই হবে না। প্রত্যাবাসনের পর নিজ এলাকায় নিরাপত্তা না পেলে তারা আবার ফেরত আসবে।

জাতিসংঘের এই কর্মকর্তা আরও জানান, যে সমস্যা তৈরি হয়েছে তার সমাধান মিয়ানমারকেই করতে হবে। বলেন, মিয়ানমারের সমস্যা দেশটিকেই সমাধান করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, আঞ্চলিক জোট—সবার একসাথে সহযোগিতা করতে হবে, যাতে সেখানে শান্তি ফিরে আসে এবং রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যায়। নিরাপদ অঞ্চলের যে কথা বলা হচ্ছে, সেটি নিরাপদ রাখতে হবে। সেটি করবে কে? বাংলাদেশে তারা নিরাপত্তা পাচ্ছে বলেই এখানে থাকছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি জোর দিতে হবে তাদের দক্ষতা বৃদ্ধিতে। যাতে তারা ফেরত গিয়ে নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।


এ জাতীয় আরো খবর...