শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার থেকে
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
কক্সবাজারের বিভিন্ন উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প-ফাইল ছবি

কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে রোববার বিকেল ৫টার দিকে এই সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কার্যক্রমে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশনের আয়োজন করা হয়। সেখানে আলোচনা হয় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে।

রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রাদায়ের নীরবতায় দিনের পর দিন শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। জোরপূর্বক নয়, নিজেদের অধিকার, মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন।


এ জাতীয় আরো খবর...