শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্স সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্স সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২২ আগস্ট) মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যন্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশা প্রকাশ করেন। পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য তাকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা।

এ সময় অন্ড্রুজ রাখাইনকে স্থিতিশীল এবং শরণার্থীদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির বিষয়ে একটি মানবিক চ্যানেল প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতিবদ্ধ উদ্যোগ বিদ্বেষপূর্ণ প্রচারণার শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেন।

এ ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


এ জাতীয় আরো খবর...