শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে পাড়ি জমান তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন এই যুবক।

গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে নিহত হন জীবন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। নিহত জীবন ওই গ্রামের কালাম ঢালীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিবিয়ায় থাকা জীবনের সফরসঙ্গীরা ফোন করে তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেন। প্রায় ৬ মাস আগে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশে লিবিয়া যান জীবন। পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্নেই এই পথ বেছে নিয়েছিলেন তিনি। সেখানে কয়েক মাস গেম ঘরে আটকে থাকার পর মাফিয়াদের গুলিতে প্রাণ হারান তিনি।

জীবনের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা-বাবা। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।

এলাকাবাসী বলেন, দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত অনেক যুবক এভাবে জীবন হারাচ্ছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে দেশের বিভিন্ন এলাকার যুবক দালালের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর...