শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

লুট হওয়া সাদা পাথর ফিরিয়ে দিতে আলটিমেটাম

সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে লুট হওয়া সাদা পাথর নিজ উদ্যোগে ও নিজ খরচে পর্যটনকেন্দ্র সাদা পাথরে পৌঁছে দেওয়ার আলটিমেটাম দিয়েছে সিলেটের জেলা প্রশাসন। অন্যথায় সাদা পাথর অবৈধভাবে ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ ও সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরই মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দুই উপজেলায় মাইকিং করা হয়েছে। তাছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফেসবুক পেজ থেকেও বিষয়টি প্রচার করা হয়েছে।

জানা গেছে, সাদা পাথরে লুট হওয়া পাথর উদ্ধারে শনিবার কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে যাদের কাছে এখনো সাদা পাথর রয়েছে, তারা নিজ উদ্যোগে এবং নিজ খরচে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পৌঁছে দেবেন।

সভায় বলা হয়, যেহেতু জনপ্রতিনিধিরা সরকারের অংশ তাই এ পাথর উদ্ধারে তাদেরও দায় রয়েছে। যার যার এলাকায় খোঁজখবর নিয়ে পাথর ভোলাগঞ্জে পৌঁছানোর বিষয়ে উদ্যোগ নেবেন তারা।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ বলেন, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলা ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ডাম্পিং স্টেশনে নিজ উদ্যোগে পাথর ফেরত পাঠাতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর...