শিরোনামঃ
নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল? মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শততম ম্যাচে শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় মুশফিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। আর এই শততম টেস্টটা স্মরণীয় করে রাখলেন তিনি। মুশফিক নিজের শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মুশফিক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই টেস্টে নিজের ১৩তম শতক পূরণ করেন তিনি। তার পাশাপাশি এলিট এক তালিকায় নাম লেখান ৩৮ বছর বয়সি এই উইকেটরক্ষক-ব্যাটার।

টেস্টে ইতিহাসে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক করলেন মুশফিক। এর আগে শততম টেস্টে শতক হাঁকানো শেষ ব্যাটসম্যান ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে ২০০ রানের ইনিংস খেলেছিলেন সাবেক এই অজি তারকা। 

এদিকে শততম টেস্টের দুই ইনিংসেই শতক হাঁকানো একমাত্র ব্যাটসম্যান রিকি পন্টিং। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১২০ এবং দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে অপরাজিত ছিলেন সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯৮ রান। মুশফিকের সঙ্গে ক্রিজে আছেন লিটন দাস (৫২*)।  


এ জাতীয় আরো খবর...