শিরোনামঃ
মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

দেশে দূরত্ব, বিদেশে শাকিব-বুবলী যেমন

বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক শাকিব খান এখন অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্য দেশটিতে যাওয়ার জন্য ঢাকা ছাড়ার পরপরই খবর মিলেছিল―ছেলে শেহজাদ খান বীরকে সময় দেয়ার জন্য নায়কের সঙ্গে শবনম ইয়াসমিন বুবলীও যাচ্ছেন। শুধু যাত্রার তারিখ গোপন ছিল।

সম্প্রতি নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডে ছেলের সঙ্গে একসঙ্গে দেখা গেছে শাকিব ও বুবলীকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, একটি কালো রঙের গাড়িতে পার্কে পৌঁছান শাকিব, বীর ও বুবলী। গাড়ি থেকে নেমে ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছেন নায়ক, আর পেছনে হাঁটছেন বুবলী।

ধারণা করা হচ্ছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়ে শান্ত পরিবেশে গিয়ে ছেলেকে নিয়ে সময় কাটানোর জন্যই রুজভেলট আইল্যান্ড গেছেন তারা।

এছাড়া সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর কয়েকটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা বুবলী। ছেলের সঙ্গে শাকিব-বুবলীর ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে সন্তানের প্রতি তারকা বাবার ভালোবাসা নিয়ে প্রশংসামূলক মন্তব্য ছিল চোখে পড়ার মতো।

এর আগে দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন শাকিব। ওই সময় নিউইয়র্ক, নায়াগ্রাসহ কয়েকটি শহর ঘুরে বেড়িয়েছেন তারা। তখন দেশে ফিরে নায়ক বলেছিলেন, আমি চাই আব্রাহামের কিছু সুন্দর স্মৃতি থাকুক। একইসঙ্গে জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন তিনি।


এ জাতীয় আরো খবর...