শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শাটডাউন: যুক্তরাষ্ট্রে দু’দিনের মধ্যেই শুরু হবে গণছাঁটাই

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মী বা কেন্দ্রীয় সরকারের কর্মীদের দুই দিনের মধ্যেই ছাঁটাই করা শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

এদিকে দেশটির আইনপ্রণেতারা সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সরকারি এই ‘শাটডাউন’ বা অচলাবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রিপাবলিকান এবং ডেমোক্রেটরা মধ্যরাতের সময়সীমার আগে নতুন একটি ব্যয় পরিকল্পনায় একমত হতে না পারায় বুধবার (১ অক্টোবর) থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আপস করতে ইচ্ছুক–– এমন লক্ষণ কোনো পক্ষের মধ্যেই দেখা যাচ্ছে না। একইসঙ্গে এমন অবস্থা শুরুর কয়েক ঘণ্টা পরই, তা বন্ধের জন্য একটি ভোট করার উদ্যোগও ব্যর্থ হয়েছে।

লাখো কর্মসংস্থান হুমকিতে পারতে ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে এমন আশঙ্কা বাড়াচ্ছে।

বুধবার বিকেলে হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিত ছিল। এটি ছিল বিরল ঘটনা।

এই পরিস্থিতি নিয়ে ডেমোক্রেটদের বিরুদ্ধে রাজনৈতিক খেলার অভিযোগ করে ভ্যান্স বলেন, যদি আমেরিকান জনগণের ওপর এর প্রভাব নিয়ে এতেই উদ্বিগ্ন হয়, তাহলে তাদের চিন্তিত হওয়াই উচিত। তাদের যেটা করা উচিত তা হলো সরকারের কর্মকাণ্ড ফের চালু করা। আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাই সেটা নিয়ে অভিযোগ করা উচিত নয়।

প্রথা অনুযায়ী, সরকারি দপ্তরগুলোর কার্যক্রম চালু রাখতে কংগ্রেসকে বাজেট পাস করতে হয়। এবার সিনেটে প্রয়োজনীয় ৬০ ভোট না পাওয়ায় কোনো প্রস্তাবই গৃহীত হয়নি। পরে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে আসন্ন ‘শাটডাউন’ ঘোষণা দিয়েছে। ফলে জরুরিসেবা ছাড়া অধিকাংশ সরকারি দপ্তরের কাজ বন্ধ থাকবে। এর আগে আমেরিকান সরকারে ‘শাটডাউন’ হয়েছিল ছয় বছর আগে।


এ জাতীয় আরো খবর...