শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শাহবাগ মোড় অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটার পর এই সড়কটি অবরোধ করেন তারা। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দফা দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বুয়েট শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে (ইইই-১৭, বুয়েট) গতকাল সোমবার (২৫ আগস্ট) ডিপ্লোমাধারীরা নেসকো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে- মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স ও এমআইএসটিসহ প্রকৌশল অনুষদ চালু আছে, এমন সব বিশ্ববিদ্যালয়কে মিছিল নিয়ে শাহবাগে আসার আহ্বান জানানো হয়েছে। ঢাকার বাইরে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং ডিসি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচির আহ্বান করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের জন্য প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়।


এ জাতীয় আরো খবর...