শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শিগগিরই জানা যাবে উপদেষ্টাদের সম্পদের তথ্য: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা বাকি সবাই সম্পদের হিসাব দিয়েছেন। তাদের সম্পদের তথ্য শিগগিরই জানা যাবে, এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেছেন, নির্বাচনে কেমন ভোট পড়বে সেটা বলতে পারছি না। তবে সুষ্ঠু, উৎসবমুখর হবে নির্বাচন।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নভেম্বর থেকে চেষ্টা করেছে বিশৃঙ্খলা তৈরির। তারা এখন কেবল অনলাইনে আছে। মিছিলেও দেখি না। গণমাধ্যম প্রসঙ্গে প্রেস সচিব দাবি করেন, গণমাধ্যম পুরো ১৮ মাস নিয়ন্ত্রনমুক্ত ছিল। যেকোনো নিউজ করতে পেরেছে। কোনো মিডিয়া হাউস যেন বন্ধ না হয় সেগুলো দেখেছি। শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া গণমাধ্যম চালু করা হয়েছে। অনেক সংস্কার হয়েছে গণমাধ্যমের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক আসার কথা উল্লেখ করেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ ২১১ জনের মতো পর্যবেক্ষক আসছেন।

যে কাউকে ধরে এনে সার্টিফিকেট নেয়া অন্তবর্তী সরকারের লক্ষ্য ছিল না বলে মন্তব্য করেন আবুল কালাম আজাদ মজুমদার।


এ জাতীয় আরো খবর...