শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে গিয়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে ১৬ই জুলাই নিহত হওয়ার পরই সরকার বিরোধী আন্দোলন তীব্রতর হয়ে উঠতে শুরু করে। এর ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ২০২৪ সালের ৫ই অগাস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আন্দোলনের মুখে তার দেশ ছাড়ার ৭২ ঘণ্টা আগের পরিস্থিতি কেমন ছিল?সূত্র: বিবিসি বাংলা