শিরোনামঃ
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? ‘বক্স অফিস’ আয়ের হিসাব কীভাবে হয়? ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী? ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে? সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে রাজসাক্ষী দেবেন সাবেক আইজিপি মামুন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১১ তম দিনের সাক্ষ্যগ্রহন আজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষগ্রহন শুরু হবে।

এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেবেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এর আগে, জুলাই আন্দোলনে আহত, চিকিৎসক, ঘটনার প্রত্যক্ষ্যদর্শী এবং শহিদদের পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্যে আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানো, হেলিকপ্টার থেকে গুলি চালানো, মরদেহ পোড়ানোসহ শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশের বিস্তারিত বর্ণনা উঠে আসে।

ট্রাইব্যুনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও আসামি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে।

এর মধ্যে আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবেও সাক্ষ্য দেবেন। প্রতিদিনের সাক্ষ্যগ্রহণের সময় তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় নিজের সব অপরাধের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষীও হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শিগগিরই তার সাক্ষ্য নেয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।


এ জাতীয় আরো খবর...