শিরোনামঃ
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? ‘বক্স অফিস’ আয়ের হিসাব কীভাবে হয়? ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী? ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে? সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য বুধবার, বাজানো হবে জব্দ ফোনালাপ

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই-গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার তার জবানবন্দি পেশ করবেন আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর)। তার এ জবানবন্দি সরাসরি (লাইভ টেলিকাস্ট) সম্প্রচার করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের অন্যতম প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, মামলার গুরুত্বপূর্ণ এ সাক্ষীর জবানবন্দি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি (লাইভ টেলিকাস্ট) সম্প্রচার করা হবে। স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসারের নাম প্রকাশ করা হয়নি। যদিও জানা গেছে, স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার প্রসিকিউটর তানভীর জোহা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ জবানবন্দি পেশ করবেন তিনি। ট্রাইব্যুনালে অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


এ জাতীয় আরো খবর...