শিরোনামঃ
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? ‘বক্স অফিস’ আয়ের হিসাব কীভাবে হয়? ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী? ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে? সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জোহা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ৪৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এসব সাক্ষ্যে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় সারাদেশে সংঘটিত হত্যাযজ্ঞের বীভৎস বর্ণনা উঠে এসেছে। একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষী হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী করেছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের।

শহিদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

একই দিনে আশুলিয়ায় সাতজনকে হত্যার ঘটনায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া উত্তরা ছাত্র হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ নয়জনকে আদালতে হাজির করা হয়েছে। অন্যদিকে সাবেক এমপি আব্দুর রহমান বদিসহ আরও সাতজনকে বিভিন্ন মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে।


এ জাতীয় আরো খবর...