শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন।

এরপর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরবেন। সবশেষে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে। আদালত সূত্রে জানা গেছে, আগামী কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

এর আগে, গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। এরপর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার যুক্তিতর্কের দিন ধার্য করেন।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনা, কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। মামলার একপর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্‌ঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে চৌধুরী মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। ৩ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হয়।

এদিকে, জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে ৪০ জনকে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ আটজনের বিরুদ্ধে ১১ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় সাবেক এমপি ফজলে কাদের চৌধুরীর বিরুদ্ধে ১২ নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর...