শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শেষ হলো দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মহানবমীর সন্ধ্যা নামতেই ঢাকঢোলের বাদ্য, প্রদীপের আলোর ঝলকানি, অঞ্জলি আর মহা আরতিতে মুখর হয়ে ওঠে রাজধানীর পূজামণ্ডপগুলো।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন অর্থাৎ নবমী তিথিতে দেবী ভক্তদের মনোবাসনা পূরণ করেন। আর তাই, অসুরবিনাশী দেবীকে ভক্তকূলের এই অঞ্জলি নিবেদন।

যদিও সারা বছরের যে অপেক্ষা তার বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি। তবু সারাদিনের হৈ হুল্লোড় আর আড্ডা শেষে দেবী প্রতিমার কাছে প্রার্থনায় নত হন পুণ্যার্থীরা। তাদের প্রত্যাশা- সম্প্রীতি, মানবতায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে এক হয়ে।
 
সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম। অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের পথে যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যহত থাকবে এমন প্রত্যাশা জানান তিনি।
 
এর আগে নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময়ে। মহানবমীতে দেবীর চরণে ১০৮টি প্রদীপ জ্বালিয়ে ১০৮টি পদ্মফুল নিবেদন করেন পুরোহিত। ষোলো উপাচারে হয় ত্রিনয়নীয় আরাধনা।
 
শাস্ত্রমতে, মহানবমীতে সিদ্ধিদাত্রী রূপে ভক্তদের ঐশ্বরিক ও পার্থিব আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি অজ্ঞতা দূর করেন ত্রিনয়নী।
 
আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিষাদের সুর বাজলেও ভালো থাকার প্রত্যয় নিয়ে শারদীয়াকে বরণে আবারো অপেক্ষা এক বছরের।


এ জাতীয় আরো খবর...