শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিজেদের ভুলে শিরোপা হাতছাড়া করলেও গর্বের জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

এর আগে ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ভারতকে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিতের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে নেপালকে উড়িয়ে আগেভাগেই ট্রফি জিতে নেয় ভারত।

তবে রোববার (৩১ আগস্ট) ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রতিশোধের ম্যাচে ইতিহাস গড়ে বাংলাদেশ।

রেফারির বাঁশি বাজার মাত্র ২৯ সেকেন্ডের মাথায় মামোনি চাকমার ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন পূর্ণিমা মারমা। তবে ৯ মিনিটেই সমতায় ফেরে ভারত। বাংলাদেশের রক্ষণের ভুলে গোল করেন আনুশকা কুমারী।

৩৪ মিনিটে আলপি আক্তারের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মামোনির ক্রস থেকে গোল করে ব্যবধান বাড়ান ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি।

ভারত ম্যাচে ফেরে ৬৫ মিনিটে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন প্রীতিকা বর্মণী। শেষ সময়ের নাটকে ৮৯ মিনিটে ভারতের হয়ে সমতাসূচক গোল করেন ঝুলান নংমাইথেম।

ম্যাচ যখন ড্রয়ের পথে, তখন যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নাটকীয় মুহূর্ত। রেয়ার পাস ধরে প্রীতি শট নেন, গোলরক্ষক মুন্নি তা ঠেকালেও বল ডিফেন্ডার দিব্যানি লিন্ডারের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে জালে জড়ায়। তাতেই ৪-৩ গোলে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে বাংলাদেশ।

গ্রুপ পর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে ফাইনাল ম্যাচে প্রতিশোধের জয় দিয়ে আসর শেষ করল প্রীতি-আলপিরা। শিরোপা হারানোর হতাশা থাকলেও ভারতকে হারিয়ে গর্বের জয়ই এখন লাল-সবুজের মেয়েদের মুখে হাসি ফোটাচ্ছে।


এ জাতীয় আরো খবর...