শিরোনামঃ
মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে হারল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সাইফ হাসানের অবিশ্বাস্য বোলিংয়ে টাই হওয়ার পর ম্যাচটি গড়িয়েছিল সুপার ওভারে। কিন্তু মূল ম্যাচ যে সাইফ হাসান ফিরিয়ে এনেছিলেন, সুপার ওভারে সেই সুযোগ আর ধরে রাখতে পারল না বাংলাদেশ।

সুপার ওভারে বোলিং করেন মুস্তাফিজুর রহমান, সেই ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০ রান সংগ্রহ করে। ১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৯ রানে থেমে যায়। ফলে নিজেদের ইতিহাসের প্রথম সুপার ওভারেই হারের তেতো স্বাদ পেল মেহেদী হাসান মিরাজের দল।

সুপার ওভারের দায়িত্ব পেয়েছিলেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম বলে সিঙ্গেল নিলেও, দ্বিতীয় বলেই শেরফান রাদারফোর্ডকে আউট করে আশা জাগান তিনি। কিন্তু এরপর সেই আশা ধরে রাখতে পারেননি। ব্রেন্ডন কিংয়ের সহজ ক্যাচ ফেলে দেন মেহেদী হাসান মিরাজ, যা ওয়েস্ট ইন্ডিজের জন্য ১ রানের পথ খুলে দেয়। শেষ বলে হোপের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হলে সুপার ওভার থেকে উইন্ডিজ তোলে ১০ রান। বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১১ রান।

১১ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট করতে নামেন সাইফ হাসান ও সৌম্য সরকার। বোলিংয়ে আসেন আকিল হোসেইন। প্রথম বলটিই ওয়াইড হওয়ায় এবং পরের বলটিতে সৌম্য সরকারের ২ রান ও আম্পায়ারের ‘নো বল’ ডাকার কারণে, ১ বল থেকেই ৫ রান এসে যায়। তাতে মনে হচ্ছিল জয় হাতের মুঠোয়।

কিন্তু এরপরই ছন্দপতন। সাইফ স্ট্রাইকে এসে প্রথম বলটি মিস করেন। তৃতীয় বলে সিঙ্গেল নেন সাইফ, তখন ৩ বলে সমীকরণ দাঁড়ায় ৫ রানে। এরপর চতুর্থ বলে সৌম্য সরকার ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন, যা দলকে আরও চাপে ফেলে দেয়।

২ বলে যখন ৫ রান প্রয়োজন, তখন নাজমুল হোসেন শান্ত নেমে সিঙ্গেল নেন। এরপর আকিল হোসেইন আরও একটি ওয়াইড দেন। কিন্তু শেষ বল থেকে আসে মাত্র ১ রান। ফলে সুপার ওভার থেকে বাংলাদেশ ৯ রানের বেশি তুলতে পারেনি এবং ম্যাচটি ১ রানে জয়লাভ করে সিরিজে ১-১ সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ।


এ জাতীয় আরো খবর...