শিরোনামঃ
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে বিদায় করে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি শ্রীলঙ্কাও। তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের সামনেই জয়ের কোনো বিকল্প ছিল না। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। তবে রউফ-শাহিনদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১২ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানি পেসারদের তোপে শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা। ৫৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বড় বিপর্যয়েও পড়ে তারা। তবে একপ্রান্ত আগলে রেখে খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেন কামিন্দু মেন্ডিস। এনে দেন লড়াইয়ের পুঁজিও। তার ফিফটিতে ভর করেই মূলত লড়াই করার মতো সংগ্রহ পায় শ্রীলঙ্কা।


এ জাতীয় আরো খবর...