শিরোনামঃ
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় স্বপন মিয়াজী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ফেনীর বিসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের নিজাম উদ্দিন স্বপন মিয়াজী(৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ নাজমুল হুদা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ফেনীর বিসিক এলাকায় সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিজাম উদ্দিন স্বপন মিয়াজী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত স্বপন মিয়াকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বিএনপি নেতা স্বপন মিয়াজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, গুনবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এ জাতীয় আরো খবর...