শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না: অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিচারকার্য স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর এফডিসিতে ‘গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের ষড়যন্ত্রে পা দিয়ে যদি জুলাই সনদ বানচাল করা হয় তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে।’
 
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়। কারণ এটি পরিবর্তনের সুযোগ রয়েছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে। বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।’
 
জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সনদ বাস্তবায়নের পক্ষে।
 
নানা অনিশ্চয়তা কাটিয়ে গতকাল শুক্রবার জুলাই জাতীয় সনদে সই হয়েছে। এতে ২৫টি রাজনৈতিক দলের নেতাদের স্বাক্ষরের পর স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অ্যধাপক মুহাম্মদ ইউনূস। তবে অনুষ্ঠানে আসেনি জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি বামপন্থী দল।


এ জাতীয় আরো খবর...