শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সবচেয়ে কম তাপমাত্রা থাকতে পারে যে ২ দিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিনে তীব্র আকার ধারণ করতে পারে। এ অবস্থায় আগামী শনি (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহ ও সবচেয়ে কম তাপমাত্রা থাকার শঙ্কা রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ শঙ্কার কথা জানিয়েছেন।

 

ফেসবুকে দেয়া পোস্টে আবহাওয়াবিদ পলাশ লিখেছেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। আগামী শনি (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহ থাকার আশঙ্কা করা যাচ্ছে। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
 
ওই পোস্টে তিনি আরও লিখেছেন, বুধবার সকাল ৬টায় রাজশাহী জেলায় পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলায় ৭ ডিগ্রি। যশোর জেলায় ৭ দশমিক ৪ ডিগ্রি ও পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকায় ১১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
 
তিনি আরও জানান, সকাল ৬টার মধ্যে দেশের ৮ বিভাগের মধ্যে ৫টির ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
 
আগামীদিনের শৈত্যপ্রবাহের তথ্য জানিয়ে আবহাওয়াবিদ পলাশ জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। 


এ জাতীয় আরো খবর...